বুবলীর প্রশংসার পর শাকিবকে ‘নিজের রাজা’ বললেন অপু

0
41

বছর কয়েক ধরে শাকিব দাপটে কেঁপে যাচ্ছে দেশের চলচ্চিত্রাঙ্গন। গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেগাস্টারের ‘তুফান’ দেশের পাশাপাশি বিদেশেও সাড়া ফেলে ব্যাপক। এমন সাফল্যের পরই চলতি বছর ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ এর রেশ কাটতে না কাটতেই আসন্ন ছবি ‘তাণ্ডব’ এর টিজারেই কাবু দর্শক। একনাগাড়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে থাকা শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয়, তা নিয়েই এখন আলোচনা ভক্তমহলে।

বাংলা সিনেমায় ২৫ বছর পার করেছেন শাকিব খান। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন নায়ক। এছাড়াও হয়েছেন বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা। ভক্তরা তো বটেই, নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার দুই প্রাক্তন স্ত্রী-ও।

যদিও শাকিবের প্রাক্তন দুই স্ত্রী সাধারণ কেউ নন, তারাও দেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় ও আলোচিত মুখ। তাই তো শাকিবকে নিয়ে তাদের প্রশংসার ভাষাটিও কর্পোরেট। শাকিব খানের সাম্প্রতিক এই সম্মাননা নিয়ে প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী লিখেছেন, ‘আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি ২৫ বছর ধরে অবদান রেখেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়া অনেক বেশি অভিনন্দন।’

বুবলীর এই পোস্টের ঘণ্টা পাঁচেক পর শাকিবকে প্রশংসা করে ছবি সম্বলিত একটি পোস্ট দিতে দেখা যায়। ছবিতে দেখা যায়, শাকিবের হাতে রজতজয়ন্তী সম্মাননা তুলে দেওয়া হচ্ছে। আর সেই ছবির ক্যাপশনে শাকিবকে উদ্দেশ্য করে অপু লেখেন, ‘অভিনন্দন, মাই কিং- শাকিব খান।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here