হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0
65

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর গুলিতে রাসেল (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রাসেল হরিপুর উপজেলার সদর ইউনিয়নের রাজবাড়ী এলাকার নিয়াজ উদ্দীনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রের দাবী, কিছুদিন আগে কাজের সন্ধানে অবৈধভাবে রাসেলসহ কয়েকজন ভারতে যান। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি ফেরার উদ্দেশ্যে রাসেল বাংলাদেশ সীমান্তের মিনাপুর বিওপির ৩৫৩- মেইন পিলারের কাছাকাছি এলাকায় সীমান্ত পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছুড়লে রাসেল ভারতের অভ্যান্তরে গুলিবিদ্ধ হয় এবং রাসেল মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ জাকারিয়া মন্ডল ও হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

কারিগাও কোম্পানির কমান্ডার সুবেদার আবু বক্কর বলেন, সীমান্তের ঘটনা আমরা শুনেছি, এই বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here