বাবা হয়েছেন জুবিন নটিয়াল

0
7

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সংগীতশিল্পী নটিয়ালের ব্যক্তিগত জীবনে যুক্ত হলো এক নতুন অধ্যায়। বাবা হয়েছেন এই তারকা শিল্পী। গত ১৪ সেপ্টেম্বর তার ঘর আলো করে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। বর্তমানে মা ও সদ্যজাত সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন এবং ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন বলে নিজেই নিশ্চিত করেছেন গায়ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন এই আনন্দের সংবাদটি শেয়ার করে জুবিন বলেন, ‘হ্যাঁ, আমি এখন এক সন্তানের বাবা! গণেশ চতুর্থীর এই বিশেষ ও শুভ দিনে আমাদের ঘরে এসেছে এক পুঁচকে রাজপুত্র। মা ও বাচ্চা দুজনেই একদম সুস্থ আছে এবং তারা এখন বাসাতেই রয়েছে।’

সন্তানের বয়স কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো তার নাম রাখা হয়নি বলে জানিয়েছেন জুবিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখনো ছেলের নাম চূড়ান্ত করিনি। আপাতত তার সঙ্গে প্রতিটি সুন্দর ও আবেগঘেরা মুহূর্ত উপভোগ করতে ব্যস্ত সময় পার করছি। এখন কাজের তাগিদে ঘরের বাইরে যেতে হলে মনটা থাকবে বাচ্চার কাছে। তবে আপাতত প্রতিটি মুহূর্ত ছেলের সঙ্গেই কাটাচ্ছি। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়।’

উল্লেখ্য, ২০১১ সালে ‘এক্স্যাক্টর ইন্ডিয়া’ রিয়্যালিটি শোয়ের মাধ্যমে নিজের সংগীত যাত্রা শুরু করেন জুবিন নটিয়াল। এ পর্যন্ত তার ঝুড়িতে জমা হয়েছে দুই শতাধিক গান। ২০১৪ সালে ‘সোনালী ক্যাবল’ ছবির ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে বলিউডে তার ডেবিউ হয়। প

রবর্তীতে ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘জিন্দেগি কুছ তো বাটা’ এবং ‘কাবিল’-এর ‘কাবিল হু’ গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘শেরশাহ’ ছবির ‘রাতা লাম্বিয়া’, ‘লুট গেয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারো কে শহর’ ও ‘তুমি হি আনা’র মতো বহু জনপ্রিয় রোমান্টিক গান উপহার দিয়ে ভক্তদের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here