নভেম্বরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের দপ্তর এ তথ্য জানিয়েছে।
১৬ নভেম্বর ম্যানিলায় আসিয়ান সম্মেলনে অংশ নেওয়ার পর তার চীনের শেনজেনে এপেক সম্মেলনে যাওয়ার কথা রয়েছে। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠককে ঘিরেও কূটনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে। একই সময়ে দক্ষিণ চীন সাগরের বিরোধ, আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের প্রতিযোগিতা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।
সূত্র: রয়টার্স।









