সাবিলা নূরের বিচ্ছেদ গুঞ্জন

0
3

ঢাকাই শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেত্রী অভিনেত্রী সাবিলা নূরের বিচ্ছেদ গুঞ্জন। দীর্ঘ ৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, স্বামী নেহাল তাহেরের সঙ্গে দূরত্বের গুঞ্জনের মাঝে মিডিয়াপাড়ায় ছড়িয়েছেন অভিনেত্রীর নতুন প্রেমের গুঞ্জন।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্বামী নেহাল তাহেরের সঙ্গে সাবিলার সম্পর্কের অবনতি ঘটেছে। তারা বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন। ঘনিষ্ট সূত্রগুলোর দাবি, মতের মিল না হওয়ার কারণে বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন অভিনেত্রী।

এরই মধ্যে বিনোদন অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে, বিজ্ঞাপন ও চলচ্চিত্রের পরিচিত চিত্রগ্রাহক আবদুল মামুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সাবিলা নূর। শাকিবের সর্বশেষ সিনেমার ‘রকস্টার’ সিনেমার সেট থেকে তাদের সম্পর্কের সূত্রপাত। এ সিনেমার ডিওপি ছিলেন মামুন। এমনকি, ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনীতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। অভিনেত্রীর ঘনিষ্ট জনরা গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন সম্পর্কের জেরে সাবিলার সঙ্গে নেহালের দূরত্ব সৃষ্টি। যা ক্রমেই বিচ্ছেদের দিকে গড়াচ্ছে।

২০১৯ সালের ৭ ডিসেম্বর পারিবারিকভাবে দীর্ঘদিনের প্রেমিক নেহাল তাহেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন সাবিলা নূর। পেশায় ব্রডকাস্ট প্রকৌশলী নেহালের সঙ্গে সাবিলার সম্পর্ক প্রথমে বন্ধুত্ব থাকলেও পরবর্তীতে তা ভালোবাসায় রূপ নেয়। গেল সাত বছর ধরে তারা সংসার জীবন চালিয়ে আসছিলেন।

২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু করেন সাবিলা নূর। সাবলীল অভিনয় ও নজরকাড়া উপস্থিতির মাধ্যমে খুব অল্প সময় তিনি ছোটপর্দার দর্শকদের মনে জায়গা করে নেন। বিজ্ঞাপনের গণ্ডি পেরিয়ে তিনি নাম লেখান খণ্ড ও ধারাবাহিক নাটকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here