রাকায় কি থাকছেন ‘ম্রুনাল ঠাকুর’

0
3

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ্রহণযোগ্যতা। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘পূজা মেরি জান’।

এর মধ্যেই শোনা যাচ্ছে, অ্যাটলি কুমারের বহুল আলোচিত ‘রাকা’ সিনেমায় দেখা যাবে ম্রুনালকে। আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনদের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন তিনি। লোককথা ও কল্পবিজ্ঞানের সমন্বয়ে বিশাল পরিসরে নির্মিত হচ্ছে সিনেমাটি।

ম্রুনাল কি ‘রাকা’য় থাকছেন? এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা যে ধরে নিচ্ছেন আমি ‘রাকা’য় অভিনয় করছি, এটা আমার বেশ ভালো লাগছে! আমার আগামী সিনেমাগুলোর ঘোষণা খুব শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে দেব। আশা করি, তাতে এসব গুঞ্জনের অবসান হবে।”

রহস্য খোলাসা না করেই ফের ম্রুনাল বলেন, ‘আমি শুধু বলতে চাই, কাজের প্রক্রিয়াটা উপভোগ করতে চাই। পরীক্ষার মতোই প্রতিটি কাজের কিছু ধাপ থাকে, লক্ষ্য নির্ধারণ, উপকরণ, পর্যবেক্ষণ ও উপসংহার। কিন্তু কোনো কাজ সফল হলো না, এমন সিদ্ধান্তে আমি পৌঁছাতে চাই না। আমার কাছে প্রতিটি অভিজ্ঞতাই নতুন শেখার সুযোগ।’

এমন সব গল্পে অভিনয় করতে চান ম্রুনাল, যা পর্দার বাইরে দর্শকের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘আমি এমন সিনেমার অংশ হতে চাই, যেটা শুধু আমার জন্যই চ্যালেঞ্জিং হবে না, বরং মানুষকে তাদের সমস্যা কাটিয়ে উঠতেও সাহায্য করবে। মানুষকে আরও দৃঢ় সিদ্ধান্ত নিতে এবং আরও ভালো মানুষ হয়ে উঠতে অনুপ্রাণিত করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here