২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চলছে মরক্কোতে। সেই প্রস্তুতির মধ্যেই দেশটিতে আবারও সফর করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর ফুটবলপ্রেম, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা ও ফুটবলের প্রতি দেশটির মানুষের আবেগের প্রশংসা করেছেন তিনি।
মরক্কোতে ২০২৬ অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে দেশটিতে যান ইনফান্তিনো। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচে উপস্থিত ছিলেন তিনি। এ সময় মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজাও তাকে স্বাগত জানান।








