ঢাকায় আসছেন ফিফা সভাপতি!

0
1

দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা হয়েছিল। বিশ্ব ফুটবল সংস্থার শীর্ষ কর্মকর্তার আগামীকাল (রোববার) বাংলাদেশে স্বল্প সময় অবস্থান করার সম্ভাবনা রয়েছে।

ফিফা সভাপতি ভুটানের থিম্পু সফর করবেন। সব বিমান সেখানে সরাসরি যাতায়াত করে না। থিম্পু যাওয়ার পথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোথাও ট্রানজিট করতে পারেন ইনফান্তিনো। বাফুফে এখনও নিশ্চিত নয় তিনি বাংলাদেশে ট্রানজিট নেবেন কিনা। এরপরও বাফুফে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে।

বাফুফে সাধারণ সম্পাদক শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। যদি ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নেন এবং তিনি যদি চান তাহলে যেন ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা খুব দ্রুত হয়। ইনফান্তিনো যদি বিমানবন্দরে ভিআইপি জোনে ট্রানজিটে থাকেন, সেক্ষেত্রে বাফুফে সভাপতি ও সহ-সভাপতিরা তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

মরক্কো সফরে দেশটির ফুটবলের প্রতি মানুষের গভীর ভালোবাসার কথা তুলে ধরেন ফিফা সভাপতি। তার মতে, এই আবেগ শুধু স্টেডিয়ামেই সীমাবদ্ধ নয়; এর মধ্য দিয়ে সহনশীলতা, সহাবস্থান ও শান্তির বার্তাও ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক ফুটবলে মরক্কোর অবস্থানও দিন দিন শক্তিশালী হচ্ছে। বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন দেশটিকে আরও বড় আয়োজনের জন্য প্রস্তুত করছে। ২০২৬ অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজন সেই অগ্রযাত্রারই আরেকটি ধাপ।

তবে মরক্কোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ২০৩০ বিশ্বকাপ। স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে দেশটি। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এই আসর সফল করতে তিন আয়োজক দেশকেই অবকাঠামো, ব্যবস্থাপনা ও দর্শকসেবায় বড় ধরনের প্রস্তুতি নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here