রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে : শ্রমমন্ত্রী

0
2

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠন ও এর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে নিজ বাসায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিল্পাঞ্চলে বাড়িভাড়া না বাড়ার বিষয়ে আশ্বস্ত করে শ্রমমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে বাড়িভাড়া যেন না বাড়ে, সে বিষয়ে মন্ত্রণালয় ও সরকার কাজ করবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বাসসকে বলেন, আজ শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির নাম পাওয়া গেছে। আগামীকাল তারা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে জানাবেন।

মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে আগামীকাল শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বৈঠক করবেন বলেও জানান শ্রমসচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here