শর্ত পূরণ হলে হরমুজ খুলে দেবে ইরান

0
2

ইরানের দেওয়া শর্তগুলো যদি যুক্তরাষ্ট্র পূরণ করে তাহলে দুইদিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি উল্লেখ করেছেন, তাদের অন্যতম শর্ত হলো হরমুজে ইরান ও ওমান যে নতুন রুট নির্ধারণ করেছে সেটির স্বীকৃতি দিতে হবে।

সংবাদমাধ্যম আলজাজিরাকে এক ব্যাপারে আরাঘচি বলেছেন, এরসঙ্গে অন্যান্য শর্ত হলো ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর যুক্তরাষ্ট্র যেসব নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করেছে সেগুলো তুলে নিতে হবে; মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সংখ্যা কমাতে হবে; জুনে হওয়া চুক্তির মাধ্যমে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি আবার পুনর্বহাল করতে হবে; ইরানের জব্দকৃত অর্থ ছাড় করতে হবে, যারমধ্যে কাতারে যেসব অর্থ জব্দ করা আছে সেগুলোও থাকবে, হরমুজে ইরান ও ওমানের নির্ধারিত রুট ছাড়া বাকি সব রুট বন্ধ করে দিতে হবে এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। বিশেষ করে লেবাননে হামলা বন্ধ করে দিতে হবে।

আরাঘচি বলেছেন, মধ্যস্থতাকারী দেশ কাতার তাদের কাছে প্রস্তাব দেয়, যুক্তরাষ্ট্র শর্ত মেনে নিলে তারা আরও কম সময়ের মধ্যে হরমুজ খুলে দিতে পারবে কি না। এরপর সিদ্ধান্ত হয় ইরান দুদিনের মধ্যেই হরমুজ খুলে দেবে। এরমধ্যে প্রথমদিন যুক্তরাষ্ট্রকে শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ হলে ইরান পরেরদিনই হরমুজ সবার জন্য উন্মুক্ত করে দেবে।

সূত্র: আলজাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here