আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী মিরাজ। বুধবার আবুধাবিতে শুরু হওয়া এই ম্যাচে শুরুতে ব্যাটিং করবে বাংলাদেশ।
এই ম্যাচে টপ অর্ডার ব্যাটার সাইফ হাসানের ওয়ানডে অভিষেক হয়েছে। তিনি এশিয়া কাপ দিয়ে টি-২০ দলে ফেরেন। এশিয়া কাপের পর আফগানদের বিপক্ষে টি-২০ সিরিজে ভালো করার পুরস্কার পেলেন ওয়ানডেতেও।



