বিসিএলের কোচ হান্নান-রাজিন-তালহারা

0
40

সব ঠিক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। যেখানে চার দলে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা। তারমধ্যে সাউথ জোনের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনে নাজমুল হোসেন শান্ত, ইষ্ট জোনে ইয়াসির আলী চৌধুরী এবং সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।

এবার জানা গেল চার দলের কোচিং প্যানেলে থাকা সদস্যদের নাম। নর্থ জোনের দায়িত্বে থাকছেন হান্নান সরকার এবং তারেক আজিজ খান। ইস্ট জোনের দায়িত্বে রাজিন সালেহ এবং তালহা জুবায়ের। সাউথ জোনের কোচ মোহাম্মদ আশরাফুল এবং সাইফুল ইসলাম খান। সেন্ট্রাল জোনের দায়িত্বে মিজানুর রহমান বাবুল এবং তুষার ইমরান।

বিসিএলের ৪ দলের স্কোয়াড:
ইষ্ট জোন: পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাবিব, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।

নর্থ জোন: তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।

সাউথ জোন: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান হোসান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

সেন্ট্রাল জোন: সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here