‘জয়ধ্বনি’ দেখে বিস্মিত দর্শক

0
6

বেশ কিছুদিন ধরেই চলছিল প্রচারণা। ভিডিওর একটি ক্লিপ প্রকাশ হয়েছিল আগেই। ধারণা করা হচ্ছিল, কোনো বিজ্ঞাপনের প্রোমোর দৃশ্য নয়তো সিনেমার আইটেম সং; যেখানে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে। কিন্তু, বিজ্ঞাপন কিংবা সিনেমার আইটেম সং- এর কোনোটাই নয়। স্রেফ একটা মিউজিক ভিডিও, যা ব্যাপক তোলপাড় ফেলেছে দর্শকমহলে।

আলোচিত এই মিউজিক ভিডিওটির নাম ‘জয়ধ্বনি’। যার পেছনের কারিগর নির্মাতা আদনান আল রাজীব। শাকিব খানের সঙ্গে এটিই প্রথম কাজ খ্যাতিমান এই নির্মাতার। আর প্রথম প্রোজেক্টেই এই জুটি করলেন বাজিমাৎ!

গানটির ভিডিওতে শাকিব খানের লুক, কালার গ্রেডিং এবং তার নাচ নেটিজেনদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেখা যায়, ওয়ার্ম কালার গ্রেডিংয়ের সাথে সিনেম্যাটিক টেক্সার, যা আন্তর্জাতিক মানের রূপ দিয়েছে। শাকিব খান সাদা ও মেরুন রঙের স্টাইলিশ ক্যাজুয়াল পোশাকে, চোখে রোদচশমা পরে মিউজিকের তালে যে নাচের ঝড় তুলেছেন, তা এককথায় অনবদ্য।

দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলা এই প্রোজেক্টটি নিয়ে মন্তব্যগুলোও ছিল বেশ যৌক্তিক। অধিকাংশ দর্শক শ্রোতারা কার্যত হতবাক! অনেকে বিশ্বাস করতেই সময় নিয়েছেন যে এটা বাংলাদেশের কাজ। তাদের মন্তব্যগুলো এমন ল্যাটিন একটা ভাইব পেলাম। আবার কেউ কেউ বলছেন, গান বাংলাদেশের, লেভেলটা হলিউডের। দুই বাংলা মিলিয়ে এত বড় আয়োজনের সেলিব্রেশন অ্যানথেম আগে কখনো হয়নি বলেও দাবি অনেক দর্শকের।

দর্শক-শ্রোতারা এমন চমকে যাওয়ার পর তাদের মনে আশাও বুনেছে বেশ। কেউ কেউ চাচ্ছেন, এই দুই জুটির একটি সিনেমা হোক; যা আলোড়ন তৈরি করবে প্রেক্ষাগৃহে। তাদের মন্তব্য এমন, নির্মাতা আদনান আল রাজীব যেমন বুনো ওল, শাকিব খানও চলচ্চিত্র জগতের বাঘা তেঁতুল!

জানা গেছে, এই চোখ ধাঁধানো প্রজেক্টটি তৈরিতে বাংলাদেশের পাশাপাশি কাজ করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের আর্টিস্ট এবং টেকনিক্যাল টিম। যার ফলে গানটিতে এমন অভাবনীয় ভিজ্যুয়াল ও সাউন্ড ডিজাইন সম্ভব হয়েছে। শেষ আপডেট পাওয়া পর্যন্ত, ৩ মিনিট ১৮ সেকেন্ড দীর্ঘ এই মিউজিক ভিডিওটি মুক্তির ২৪ ঘণ্টা আগেই দশ মিলিয়ন ভিউ পার করে ফেলেছে। এটি প্রকাশ করা হয়েছে এম-রাইজ নামের একটি চ্যানেল থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here