মুক্তি পেল ‘মাইকেল’

0
5

বিশ্বজুড়ে অগণিত ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে সিনেমা ‘মাইকেল’। শুক্রবার (২৪ এপ্রিল) থেকে আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিনেমাটি। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একইসঙ্গে সিনেমাটি দেখা যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহেও।

দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো শাখায় রাখা হয়েছে সিনেমাটির শো। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাসেও দেখানো হচ্ছে সিনেমাটি। তাদের সামাজিক মাধ্যমের পেজগুলো থেকে জানা গেছে এ তথ্য।

কোটি মানুষের হৃদয়ে থাকা প্রয়াত মাইকেল জ্যাকসনের জীবনের উত্থান-পতন ও সংগীত জগতের রোমাঞ্চকর যাত্রা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি এরই মধ্যে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সম্প্রতি জার্মানির বার্লিনে সিনেমাটির একটি জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বায়োপিকটি।

পরিচালক অ্যান্টনি ফুকো এই সিনেমায় মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ সব মুহূর্তকে নিখুঁতভাবে জীবন্ত করে তুলেছেন। মূল চরিত্র অর্থাৎ মাইকেল জ্যাকসন হয়ে পর্দায় আগমন ঘটেছে কিংবদন্তি এই শিল্পীর আপন ভাতিজা জাফর জ্যাকসনের। পর্দার মাইকেল হয়ে উঠতে জাফরের লুক, কণ্ঠ, নাচ এবং শারীরিক ভাষা দর্শকদের মুগ্ধ করেছে।

জাফর ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, লরা হ্যারিয়ার ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here