বুমরাহর কড়া সমালোচক সুনীল গাভাস্কার

0
14

গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ছয় উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে জয় পেলেও স্বস্তিতে নেই দলের অন্যতম সদস্য জাসপ্রিত বুমরাহ। কারণ তার বোলিং নিয়ে চারপাশেই বেশ সমালোচনা হচ্ছে। এমন একজন অভিজ্ঞ পেসারের থেকে দল যতটুকু আশা করেছিল, তার সিকিভাগও পূরণ করতে পারছেন না তিনি।

এমনিতেই আসর জুড়ে বাজে ফর্মে আছেন বুমরাহ। তার সঙ্গে যোগ করেছেন আরেক কাণ্ড! লক্ষ্ণৌয়ের ইনিংসের ১৪তম ওভারে বোলিংয়ে ছিলেন বুমরাহ। তাকে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন হিম্মত সিং। কিন্তু পরে দেখা যায় ওভার স্টেপিংয়ের কারণে এটি নো বল ছিল।

সেই মুহূর্তে ধারাভাষ্যে ছিলেন সুনীল গাভাস্কার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তুমি একজন পেশাদার ক্রিকেটার। ওয়াইড বল বুঝতে পারলাম, কিন্তু নো বল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এদিন কোটার চার ওভারে ৪৫ রান দিয়ে উইকেটের দেখা পাননি বুমরাহ। আসর জুড়েই তার পারফরম্যান্স গ্রাফ এমন নিম্নমুখী। আসর শুরুর আগেও জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। তবে আইপিএলে এসে হঠাৎ যেন ছন্দ পতন বুমরাহর। যা মুম্বাইয়ের জন্য সত্যিই হতাশাজনক।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দাপট দেখায় মুম্বাই ইন্ডিয়ান্স। ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও রায়ান রিকেলটন গড়েন ১৪৩ রানের ঝড়ো জুটি। রিকেলটন মাত্র ৩২ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে রোহিত ৪৪ বলে ৮৪ রান করেন। এই জয়ে মুম্বাইয়ের পয়েন্ট দশ ম্যাচে ছয়, আর লক্ষ্ণৌ ৯ ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here