বিশ্বকাপের সম্প্রচার নিয়ে শঙ্কা

0
10

ভারত ও চীন বিশ্বের দুটি জনবহুল দেশ। কিন্তু তাদের কোটি কোটি ফুটবল ভক্তের আগামী বিশ্বকাপে দেখা নিয়ে শঙ্কা জেগেছে। আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ভারত ও চীনে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

চীনে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। অথচ ফিফার মতে, ২০২২ বিশ্বকাপে বিশ্বব্যাপী ডিজিটাল ও সোশ্যাল প্ল্যাটফর্মে মোট খেলা দেখার সময়ের ৪৯.৮ শতাংশই ছিল চীনের দখলে। ভারতেও প্রায় একই পরিস্থিতি।

ফিফা বিশ্বব্যাপী অন্তত ১৭৫টি অঞ্চলের সম্প্রচারকারীদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই তথ্য দিয়েছে রয়টার্স-কে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা বিশ্বকাপের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির জন্য চীন ও ভারতে আলোচনা চলমান এবং এই মুহূর্তে এটা গোপন রাখা আবশ্যক।’

এই পর্যায়ে এসে ভারত কিংবা চীনের সঙ্গে নিশ্চিত সম্প্রচার চুক্তি না হওয়া বেশ অস্বাভাবিক। ২০১৮ ও ২০২২-সহ আগের বিশ্বকাপগুলোতে চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম অনেক আগেভাগেই স্বত্ব নিশ্চিত করেছিল। আর টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগেই তারা প্রচারণামূলক অনুষ্ঠান ও স্পন্সর বিজ্ঞাপন প্রচার করতে শুরু করেছিল।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। চুক্তি চূড়ান্ত করা, সম্প্রচার অবকাঠামো প্রস্তুত করা এবং বিজ্ঞাপনের জায়গা বিক্রি করার জন্য হাতে আর মাত্র পাঁচ সপ্তাহ বাকি আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here