আহত ক্রীড়াবিদের চিকিৎসা করবে সরকার

0
14

বাংলাদেশের অনেক ক্রীড়াবিদের ক্যারিয়ার ইতি ঘটেছে ইনজুরিতে। আবার অনেক ট্রায়াল ও তৃণমূল পর্যায়ের খেলায় ব্যথা পেয়ে ক্রীড়াবিদ হওয়ার স্বপ্ন ভেঙেছে। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক সময় জাতীয় ফুটবল দলে খেলায় খেলোয়াড়দের ইনজুরির বিষয়টি ভালোই অনুধাবন করতে পারেন। তাই নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদকে দেখতে আজ (মঙ্গলবার) সকালে হাসপাতালে ছুটে গেছেন।

গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল (সোমবার) শহীদ বরকত স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মাঠের লড়াই শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় এই ক্ষুদে প্রতিভা। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

সকালে হাসপাতালের শয্যাপাশে সোহাদার চিকিৎসকদের সকালে দীর্ঘ সময় কথা বলেন এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত হন। সোহাদাকে অভয় দিয়ে তিনি বলেন, ‘তুমি মাঠের লড়াকু সৈনিক, এই যুদ্ধেও তোমাকে জয়ী হতে হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবাই তোমার সাথে আছি।’

সোহাদার পরিবারের দুশ্চিন্তা লাঘব করে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান যে, এই মেধাবী অ্যাথলেটের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে। উন্নত চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না থাকে, সে বিষয়েও তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here