১৯৭০ থেকে ১৯৯০-এর দশকে স্কটল্যান্ড বিশ্বকাপের নিয়মিত মুখ ছিল। সাত আসরের মধ্যে ছয়টিতেই তারা খেলেছিল। কিন্তু খরা শুরু হয় ১৯৯৮ সালের গ্রুপ পর্বে বিদায়ের পর। টানা ছয়টি বিশ্বকাপে দর্শক হিসেবে থাকার পর আবার প্রত্যাবর্তন হলো তাদের।
বিশ্ব ফুটবলের শীর্ষ মঞ্চ থেকে যন্ত্রণাদায়ক অনুপস্থিতির অবসান ঘটে ২০২৫ সালের ১৮ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের একটি চমৎকার ও নাটকীয় জয়ে। বিশ্বকাপে এখন পর্যন্ত আটবার অংশ নিলেও কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি স্কটল্যান্ড। প্রথমবারের মতো নকআউট পর্বে পৌঁছে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য তাদের।
স্কটল্যান্ড কোচ: স্টিভ ক্লার্ক
নিজের গম্ভীর বা ভাবলেশহীন চেহারার জন্য ‘কুখ্যাত’ এবং এনিয়ে নিজেই ব্যঙ্গ করা এই কোচ ২০১৯ সালে দায়িত্ব নেন। তারপর থেকে স্কটল্যান্ড সমর্থকদের হাসার অনেক সুযোগ করে দিয়েছেন।
বিজ্ঞাপন
২০২৬ সালের বিশ্বকাপের আসরটি ক্লার্কের নেতৃত্বে দলের তৃতীয় বড় টুর্নামেন্ট—এটি এমন এক সময় এলো, যখন টানা ২৩ বছর কোনো বিশ্বকাপ বা ইউরোতে তারা খেলতে পারেনি। স্কটল্যান্ডের ইতিহাসে কোনো কোচ এর আগে তিনটি বড় টুর্নামেন্টের ডাগআউটে দাঁড়ানোর গৌরব অর্জন করতে পারেননি। ৬২ বছর বয়সী এই কোচ এই টুর্নামেন্টের পর বিদায় নিলে গর্ব করতে পারবেন বহুকাল।
স্কটল্যান্ডের বিশ্বকাপের সূচি
১৩ জুন: হাইতি বনাম স্কটল্যান্ড – বোস্টন স্টেডিয়াম
১৯ জুন: স্কটল্যান্ড বনাম মরক্কো – বোস্টন স্টেডিয়াম
২৪ জুন: স্কটল্যান্ড বনাম ব্রাজিল – মায়ামি স্টেডিয়াম
স্কটল্যান্ডের বিশ্বকাপের ইতিহাস
কনফেডারেশন: উয়েফা
সেরা বিশ্বকাপ: গ্রুপ পর্ব (১৯৫৪, ১৯৫৮, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৮)
সর্বশেষ বিশ্বকাপ: ফ্রান্স ১৯৯৮
প্রথম বিশ্বকাপ: সুইজারল্যান্ড ১৯৫৪
বিশ্বকাপে উপস্থিতি: ৯ (১৯৫৪, ১৯৫৮, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৮, ২০২৬)
সামগ্রিক বিশ্বকাপ রেকর্ড: ম্যাচ ২৩, জয় ৪, ড্র ৭, হার ১২, গোল করেছে ২৫, গোল খেয়েছে ৪১, ফিফা র্যাংকিং: ৪৩তম।
স্কটল্যান্ডের শেষ বিশ্বকাপ
টানা সাতটি সংস্করণে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর, ফ্রান্স ‘৯৮-এর স্কটল্যান্ডের অফিশিয়াল গানের শিরোনাম ছিল ‘ডোন্ট কাম হোম টু সুন’ মানে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো না। ক্রেইগ ব্রাউনের দল শেষ পর্যন্ত সেই পরিচিত দুভাগ্য এড়াতে ব্যর্থ হয়। তাদের তিনটি ম্যাচ থেকে মাত্র একটি পয়েন্ট সংগ্রহ করার পর প্রথম বাধাতেই ছিটকে যায়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে লড়াকু পরাজয়টি প্রশংসনীয় ছিল এবং পরবর্তী নরওয়ের সাথে ১-১ ড্রয়ের কিছু মুহূর্ত সাফল্যের আভাস দিয়েছিল। তবে, সেন্ট এতিয়েনে মরক্কোর কাছে ৩-০ ব্যবধানে লজ্জাজনক হারে এই আসরটি একটি চরম হতাশায় শেষ হয়।
স্কটল্যান্ডের প্রথম বিশ্বকাপ
স্কটল্যান্ডের ১৯৫৪ সালের অভিষেক হয়েছিল ভুলে যাওয়ার মতো। কারণ স্কটরা কোনো গোল বা পয়েন্ট না নিয়েই দেশে ফিরেছিল।
তাদের প্রস্তুতি ছিল অপেশাদার। যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল মাত্র ১২ জন আউটফিল্ড খেলোয়াড় নিয়ে একটি স্কোয়াড নির্বাচন এবং সুইজারল্যান্ডের প্রচণ্ড গরমের জন্য উলের শার্ট প্যাকিং করা—তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচটি অস্ট্রিয়ার কাছে ১-০ ব্যবধানে পরাজয়ে শেষ হয়েছিল।
তাদের দ্বিতীয় এবং শেষ ম্যাচে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল। উরুগুয়ে তাদের ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল, যা দলের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় ছিল—এবং আজও রয়ে গেছে।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা
সামনের দাঁত না থাকায় ‘জস’ ডাকনাম পাওয়া জো জর্ডান ছিলেন একজন দুর্ধর্ষ স্ট্রাইকার। লিডস
ইউনাইটেডের সঙ্গে ইংল্যান্ড জয় করার পরে ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলানে একজন নায়ক হয়ে উঠেছিলেন।
তিনি আন্তর্জাতিক স্তরেও একজন কিংবদন্তি ছিলেন। তিনটি আলাদা বিশ্বকাপ সংস্করণে (১৯৭৪, ১৯৭৮ এবং ১৯৮২) গোল করা প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে রোনালদো, রবার্তো ব্যাজিও ও ডিয়েগো ম্যারাডোনার মতো বিশিষ্ট ব্যক্তিদের একটি অভিজাত ক্লাবে বসিয়েছে।
সব মিলিয়ে চারটি বিশ্বকাপ গোল নিয়ে জর্ডান তার নিকটতম স্কটিশ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দ্বিগুণ গোল করেছেন: কেনি ডালগ্লিশ, আর্চি গেমিল এবং জন ওয়ার্ক (সবাই দুটি করে)।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়
১৯৮২ সালে স্কোয়াডের অব্যবহৃত সদস্য থাকা জিম লেইটন পরবর্তী তিনটি বিশ্বকাপ আসরে স্কটল্যান্ডের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন। তিনি ৯টি ম্যাচে অংশ নিয়েছিলেন। সেই সংখ্যাটি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ১ নম্বরকে দেশের রেকর্ডধারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, ডালগ্লিশের (৮) চেয়ে এক ম্যাচ বেশি।
স্কটল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক- ক্রেগ গর্ডন, অ্যাঙ্গাস গান, লিয়াম কেলি
ডিফেন্ডার- গ্রান্ট হ্যানলি, জ্যাক হেনড্রি, অ্যারন হিকি, ডম হাইয়াম, স্কট ম্যাককেনা, নাথান প্যাটারসন, অ্যান্থনি রালস্টন, অ্যান্ডি রবার্টসন, জন সাউটার, কিয়েরান টিয়ার্নি
মিডফিল্ডার- রায়ান ক্রিস্টি, ফিন্ডলে কার্টিস, লুইস ফার্গুসন, টাইলার ফ্লেচার, বেন গ্যানন-ডোয়াক, জন ম্যাকগিন, কেনি ম্যাকলিন, স্কট ম্যাকটমিনে
ফরোয়ার্ড- চে অ্যাডামস, লিন্ডন ডাইকস, জর্জ হার্স্ট, লরেন্স শ্যাঙ্কল্যান্ড, রস স্টুয়ার্ট


