ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

0
5

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের সঙ্গে একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। খবর আনাদোলু এজেন্সির।

শুক্রবার রাতে প্রকাশিত এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার দলের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছি। ইউক্রেনের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্র এবং আমাদের জনগণের জীবন রক্ষার প্রচেষ্টায় সমর্থন জানানো সবাইকে ধন্যবাদ।

তিনি বলেন, ইউক্রেনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স) শক্তিশালী করা। এ ক্ষেত্রে মিত্র দেশগুলোর সঙ্গে হওয়া সব চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনীতিকদের আরও দ্রুত কাজ করতে হবে, যাতে বিশ্বজুড়ে ইউক্রেনের নিরাপত্তা চাহিদা এবং রাশিয়ার হামলার বাস্তব চিত্র আরও জোরালোভাবে তুলে ধরা যায়।

এদিকে জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য এবং মিত্রদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী রাশিয়া নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিয়েছে। তার ভাষ্য, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এ হামলা হতে পারে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here