এশিয়ান গেমসে শেখার অনেক কিছুই আছে: বাটলার

0
3

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণ করলেও এবার প্রথমবারের মতো ফুটবল ইভেন্টে থাকছে বাংলাদেশ পুরুষ ফুটবল দল। তবে নারী ফুটবল দল ঠিকই দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে। জাপান যাওয়ার আগে চীনে ১০ দিনের ক্যাম্প করবেন ঋতুপর্ণারা। এজন্য আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এশিয়ান গেমসের গ্রুপ পর্বে বাংলাদেশ নারী দলের তিন প্রতিপক্ষ- উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। মিয়ানমারকে হারিয়ে এশিয়া কাপের মূলপর্বে খেলেছে বাংলাদেশ। তবে তারাই বাংলাদেশের মূল প্রতিপক্ষ বলে মনে করছেন না কোচ বাটলার। তিনি বলেন, ‘বিষয়টির সঙ্গে পুরোপুরি একমত নয়। মিয়ানমার অবশ্যই ভালো দল। তবে আমরা বাকি দুই ম্যাচেও লড়ব। সেখান থেকেও শেখার এবং উন্নতি করার সুযোগ আছে।’

গত জুলাইয়ে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আসার পর এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। আজ রাতে চীনের উদ্দেশে দেশ ছাড়বে দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। চীনে প্রস্তুতি ম্যাচ খেলাকেও গুরুত্ব দিচ্ছেন বাটলার। গুয়াংজুর শক্তিশালী দলের বিপক্ষে খেলা হবে ভিন্ন শারীরিক সক্ষমতা ও কৌশলের দলের বিরুদ্ধে নিজেদের পরখ করার সুযোগ।

জাপানে গিয়ে এশিয়ান গেমসে ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়া, ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া ও ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলে তাই পদকের আশা করছেন না বাটলার। ‘বাস্তবিক অর্থে পদক পাওয়া সম্ভব নয়। এই টুর্নামেন্টে আমাদের শেখার অনেক কিছুই আছে।’

এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক মারিয়া মান্দা। তিনি বলেন, ‘আমরা আবার এশিয়ান গেমসে খেলতে যাচ্ছি। গতবারের চেয়ে আরেও ভালো খেলতে চাই। আমাদের প্রস্ততি আগের চেয়ে ভালো। আমাদের জন্য দোয়া করবেন।’

অনেক দিন ধরেই বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছে পিটার বাটলার। কিন্তু এশিয়া কাপে বাংলাদেশ দল একটি গোলও করতে পারেনি। অ-২০ দলকেও মূল পর্বে নিতে পারেননি তিনি। একই সাফে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতেও ব্যর্থ হয়েছে। কোচের জবাবদিহিতা নিয়ে কিরণের বক্তব্য, ‘কোচ চেষ্টা করেছে। তবে আরও ভালো করা উচিত ছিল।’

শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরও ম্যানেজার খালিদ মাহমুদ নওমি এশিয়ান গেমসে যাচ্ছেন। এ নিয়ে কিরণের ব্যাখ্যা, ‘এ বিষয়ে বাফুফের তদন্ত কমিটির কাজ করছে। তারা এখনও হ্যাঁ কিংবা না কিছু বলেনি। তারা কিছু না বলাতে পাঠানো হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here