শেষ হওয়া ম্যাচে ভেনাসের বিদায়

0
2

ইউএস ওপেনে রেকর্ড ২৬তম বারের মতো একক লড়াইয়ে অংশ নিলেও প্রথম বাধা টপকাতে পারলেন না ভেনাস উইলিয়ামস। ৪৬ বছর বয়সী টেনিস তারকা স্বদেশী আমেরিকান সোফিয়া কেনিনের কাছে ৬-২, ৭-৬ (৬) গেমে হেরে গেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১৩ মিনিটে ম্যাচ কোর্টে গড়ায়। মারিয়ানো নাভোনের বিপক্ষে নোভাক জোকোকিভচের চার ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ের কারণে আর্থার অ্যাশে স্টেডিয়ামের ম্যাচটি দীর্ঘ বিলম্বের পর শুরু হয়েছিল, যা রেকর্ড।

রাতটা ভেনাসের জন্য ছিল দুঃস্বপ্নের। এনিয়ে টানা ১৫টি একক ম্যাচে হারলেন তিনি, শেষবার জিতেছিলেন ২০২৫ সালের জুলাইয়ে ওয়াশিংটনে। ২০১৯ সালে প্রথম রাউন্ডে জয়ের পর থেকে ইউএস ওপেনে টানা ছয় ম্যাচ হারলেন তিনি।

এই সপ্তাহেই ফ্ল্যাশিং মিডোসের কোর্টের সেরেনার ফেরার সম্ভাবনা আছে। ছোট বোন সেরেনার সঙ্গে তার দ্বৈত ইভেন্টে খেলার কথা। কিন্তু সবশেষ হারের পর একক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বললেন না ভেনাস।

ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, ‘আমি মনে করি না আমার এটা নিয়ে কথা বলতে হবে। এই অদ্ভুত রাতের পর কীভাবে আমি সেরে উঠব এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হবো, আমার পুরো মনোযোগ এখন সেদিকে।

প্রথম সেট ৬-২ ব্যবধানে জিততে ৩২ মিনিট লেগেছে কেনিনের। দ্বিতীয়টিতে পাল্টা জবাব দেন সেরেনা। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে বেশ কিছু শটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন তিনি। ৪-২ এ পিছিয়ে থাকার পর দারুণ লড়াইয়ে ম্যাচ টাইব্রেকে নেন। কিন্তু কেনিন স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রেখে ম্যাচটি জিতে নেন।

ম্যাচটি শুরুই হয় রেকর্ড গড়ে। কোর্টে নামার আগে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ভেনাস-কেনিনকে। জোকোভিচের ম্যাচ দীর্ঘক্ষণ হওয়ার কারণে তাদের খেলা লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে সরে যাওয়ার ঝুঁকি ছিল।

পুরুষ এককের ম্যাচ শেষ হতেই আর্থার অ্যাশে স্টেডিয়ামে শুরু হয় ম্যাচ। ইউএস ওপেনের ইতিহাসে ঘড়ির কাঁটায় সবচেয়ে বেশি সময়ে শুরু হয় খেলা। ম্যাচ শেষ হতে হতে বেজে যায় রাত ২টা ১ মিনিটে। তাতে করে ইউএস ওপেনে সবচেয়ে দেরিতে শেষ হওয়া প্রথম রাউন্ড ম্যাচের মর্যাদা পায় এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here