বাগেরহাটের ফকিরহাটের মৌভোগ এলাকা গত শুক্রবার রাত ৮ টায় মাদক সম্রাট বাবু হালদার ওরফে ফেন্সি বাবু (৩০) কে আটক করেছে পুলিশ। সে মৌভোগ গ্রামের মতিয়ার হালদারের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে মৌভোগ ইটভাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে জিআর-২৬/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ।
নেত্রকোণা জেলার মদন উপজেলায় মদন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওসি শওখত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে রাত ১১ টায় মুসলিমের চায়ের দোকানের সামনে থেকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত আহাদ মীরের ছেলে কামরুল হাসান মীর (৩৩) কে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে। এ সময় অফিসার্স ইনচার্জের সাতে সঙ্গীয় ফোর্স হিসাবে ছিলেন এস.আই আব্দুল হাই ঠাকুর ও এস.আই সোহেল।
এ বিষয়টি নিশ্চিত করে ওসি মো. শওখত আলী এ প্রতিনিধিকে জানান, তার বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে