রুপালী ব্যাংকের রংপুর বিভাগীয় জেনারেল ম্যানেজার মজিবর রহমানের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ ও উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো:আতাউর রহমান প্রধান।সমাবেশে আরো উপস্থিত ছিলেন,কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান,মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:আব্দুল কাদের সহ জেলার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিগন।