গরমে ফ্রিজ থেকে ঠাণ্ডা ঠাণ্ডা খাবার খেতে খুব মজা, তাই না? যেসব খাবার নিত্যদিন ফ্রিজে রাখি তার কোনটা রাখা উচিত, আর কোনটা রাখা উচিত নয় তা আমাদের অনেকেরই জানা নাই। যেসব জিনিস ফ্রিজে রাখা উচিত নয়, সেগুলোও ফ্রিজে রাখি আমরা। কিন্তু কোন খাবারগুলো ফ্রিজে রাখা উচি কোন গানগুলো ফ্রিজে রাখা উচিত না সেটি কি আমাদের জানা আছে?
তরমুজ: ফ্রিজের ঠান্ডায় তরমুজে ‘চিল ইনজুরি’ হয়। ‘চিল ইনজুরি’-তে ব্যাক্টেরিয়া জন্ম নেয়। আর এই অবস্থায় ওই তরমুজ খাওয়া পেটের পক্ষে অস্বাস্থ্যকর।
পাউরুটি: ঠান্ডায় থাকা পাউরুটিকে স্বাভাবিক তাপমাত্রায় বের করলে খুব দ্রুত তা শুকোতে শুরু করে। তাই পাউরুটিকে ডিপ ফ্রিজে রাখুন। তিন থেকে চার দিন ধরে যতটা পাউরুটি খাবেন সেটা বের করে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন।
কফি: ফ্রিজে কফি রাখলে তা খুব দ্রুত গন্ধ হারিয়ে ফেলে। এমনকি ফ্রিজে থাকা অন্য সব জিনিসের গন্ধ কফির মধ্যে ঢুকে যায়। এমনকী, অত্যাধিক ঠান্ডা কফিকে ড্যাম্প করে দেয়।
কলা: ফ্রিজে রাখলে কলা স্বাভাবিক গুণাবলিও নষ্ট হয়ে যায়। কারণ কলা নিজেই একটা ঠান্ডা ফল। সেইসঙ্গে বাড়তি ঠান্ডায় রাখলে কলার মধ্যে থাকা পটাসিয়াম কনটেন্টও কমে যায়।
টমেটো: অত্যাধিক ঠান্ডায় টমেটোর স্বাভাবিক গুণ নষ্ট হয়ে যায়। সেইসঙ্গে ‘ফাঙ্গাল ইনফেকশন’ হয়। এরপর ওই টমেটো খেলে তা শরীরের পক্ষে ক্ষতিকারক।




