বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি অারও বাড়ানো এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য অাহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের উন্নয়ন করতে গেলে কর্মক্ষেত্রে অনেক বাধা অাসবে, বিপদ অাসবে। দেশের ক্ষতি করে এমন মানুষও দেশে জন্মায়। এসব অাগাছা পরিষ্কার করে অামাদের এগিয়ে যেতে হবে।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সাহস নিয়ে কাজ করলে কোনো কিছুই বাধা হতে পারে না। যেমন পদ্মাসেতু অামাদের সবচেয়ে বড় প্রমাণ। একটা কাজই অামাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।




