ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে বলে মন্তব্য করেছেন দেশটির বিশিষ্ট লেখক-কথা সাহিত্যিক ও রাজনৈতিক বিশ্লেষক অরুন্ধতী রায়। একই সাথে সরকারের বিভিন্ন দিক সমালোচনা করে বলেন, সরকার তার বিরোধীদের দমনে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে।
শনিবার বারনালাতে একটি সভায় অরুন্ধতী রায় এসব কথা বলেন। তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে ভারত হিন্দু রাষ্ট্রই। তিনি আরো বলেন, ‘‘এটা নিয়ে কোনও সন্দেহ নেই স্বাধীনতার পর থেকেই ভারত হিন্দু রাষ্ট্র৷কিন্তু বর্তমান সরকার দেশকে হিন্দু রাষ্ট্র গঠনের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের যদি দ্বিতীয় সুযোগ দেওয়া হয় তাহলে সেই পথে আরও জোরে হাঁটবে তারা।’
অরুন্ধতি রায় ছত্তিশগড়ে মাওবাদী দমনের নামে সাধারণ মানুষ ও আদিবাসীদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ তুলে বলেন, ‘অন্যায়ভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে৷সরকার কোনও বিরোধীতা পছন্দ করছে না। কেউ সরকারের বিরুদ্ধে মুখ খুললে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘‘এই ভাবে চলতে থাকলে সব বিরোধীদের জেলে পাঠিয়ে দেবে সরকার।’
তিনি আরো বলেন, ‘জম্মু কাশ্মীরে সেনাকে ট্রাফিক কন্ট্রোল করতে দেখা যায়। যেটা কিনা পুলিশের কাজ। আর বস্তারে আদিবাসীদের লক্ষ্য করে পুলিশ গ্রেনেড ছুঁড়ে মারছে৷হাই টেক অস্ত্র ব্যবহার করছে। নিরাপত্তা বাহিনীর হাতে এই ধরনের অস্ত্র মানায়।’




