গোপালগঞ্জ প্রতিনিধি :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে গোপালগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
আজ বুধবার সকাল ১০টায় সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসলাম খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায়, টুঙ্গিপাড়া সমাধী সৌধ কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্ন, শোভাবর্ধন, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। এ সভায় উপজেলা নির্বাহীগণ, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।