নাটোর প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে সামনে রেখে নাটোর জেলা আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নাটোর শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।
এ সময় দলীয় কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নিরবতা পালন সহ দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, পৌর মেয়র উম চৌধুরী জলিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।