গিটার, ভালোতো লাগে না কিছুই’সহ বেশ কিছু জনপ্রিয় গানের সফল গায়ক মিরাজ খান। সম্প্রতি আরও একটি নতুন গান নিয়ে দর্শক ও শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। গানের শিরোনাম ‘ভাল্লাগেনা’। গানটি কথা লিখেছেন মেজর ইমরান হোসাইন। সম্প্রতি গানটি বিটিভির উৎসব অনুষ্ঠানে প্রচার করা হয়েছে।
গানটি নিয়ে মিরাজ খান সোনালীনিউজকে বলেন, ‘মেজর ইমরানের প্রথম লেখা গান ‘ভাল্লাগেনা’। গানটির সুর আমারই করা। প্রথম হলেও ভালো লিখেছেন তিনি। খুব শিগগিরই গানটির ভিডিও প্রকাশ করা হবে। ইতোমধ্যে শুটিং শুরু হয়েছে। এতে মডেল থাকছেন অভিনেত্রী আলভিরা ইমু।
এছাড়াও সেনাবাহিনিকে নিয়ে ‘আমরা সেনা, আমরা চেনা’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠদিয়েছেন মিরাজ খান। এর সুর ও কম্পোজিশন করেছেন ফুয়াদ নাসের বাবু।এই গানটিও শিগগিরউ প্রচার করা হবে।
ওস্তাদ মিহির রায়ের কাছে মিরাজের গানে হাতেখড়ি। এরপর এম এ মান্নান, শেখ সাদি খান, প্রয়াত বসির আহমেদ, প্রয়াত পবিত্র শাহা, মিহির রায় ও মেহেদী রওশন তোতাসহ অনেক গুণী শিল্পীর কাছে গানের তালিম নিয়েছেন।
ইউটিউবে মিরাজের রয়েছে বেশকিছু নন্দিত গানের ভিডিও। দেশের বাইরে ইটালি, মালোয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশে গানের শো করেছেন। ‘মাটি’ শিরোনামে তার একটি ব্যান্ডদল রয়েছে।




