নাটোর প্রতিনিধি : সারাদেশের ন্যায় নাটোরের বড়াইগ্রামে শ্রীকৃষ্ণের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, র্যালী ও পূজা অর্চনার মধ্যদিয়ে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমি পালিত হয়েছে ।
দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার দিয়ারপারা শ্রী শ্রী ব্রক্ষা মন্দির পাঙ্গনে পুজা, গীতা পাটের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশ পুজা উদযাপন কমিটির বড়াইগ্রাম উপজেলা শাখার সভাপতি শ্রী ধীরেন্দ্রনাথ এর সভাপত্তিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এবং নাটোর পৌর মেয়র উমা চৌধুরি জলি, বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।