র‌্যাবের অভিযানে আটক তিন

0
248


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির এক নারীসহ তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলিসহ বিপুল পরিমান জঙ্গীবাদী বই এবং লিফলেট। রবিবার রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর ও ঢাকার ডেমরা থানার পশ্চিম হাজীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বরিশালের কাউনিয়া এলাকার রেজাউল করিম, বরিশালের বাকেরগঞ্জের জহিরুল ইসলাম পলাশ ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শাহনাজ আক্তার সাদিকা। এদের মধ্যে রেজাউল করিম ও পলাশকে মাদানীনগর এবং সাদিকাকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীনগর এলকায় অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার রাসেল আহম্মেদ কবীর সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা নাশকতামূলক কার্যক্রম চালাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গোপন বৈঠকে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে জানা গেছে, সাদিকা জেএমবির নারী শাখার ঢাকা দক্ষিণ অঞ্চলের সমন্বয়কারী, রেজাউল করিম সামরিক শাখার সদস্য ও জহিরুল ইসলাম সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিল। তাদের বিরুদ্ধে আনইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here