
নাটোর প্রতিনিধি: নাটোর শহরের চকরামপুর এলাকায় ঘড়ের মেঝে থেকে মামুন নামে এক ক্যাবল অপারেটর প্রকৌশলীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে রুমানা আহম্মেদের বাসা থেকে মামুনের মরদেহ উদ্ধার করা হয়। মামুন রাজশাহী জেলার গোদাগারি উপজেলার রাজাবাড়ি এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানায়, মামুন ও কয়েকজন ডিস লাইন কর্মি শহরের চকরামপুর এলাকায় একটি বাসা বাড়িতে ভাড়া থাকতো। সোমবার দুপুর হয়ে গেলেও মামুন কাজে না যাওয়ায় তার সহকর্মিরা ঘরে দরজা বন্ধ অবস্থায় পেয়ে তার সাঁড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে মেঝেতে গলা কাটা অবস্থায় মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে। মামুন নাটোরের নিউ উত্তরা কমিউনিকেশন ক্যাবল অপারেটরের প্রকৌশলী বলে জানা গেছে। এ ঘটনায় নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, এ ব্যপারে তদন্ত করে দেখা হচ্ছে । মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


