গোপালগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিকের সহযোগীতায় জেলা প্রশাসন এ কর্মসূচীর আয়োজন করে।
“সুখী ও সমৃদ্ধ দেশ বির্নিমাণে উৎপাদনশীলতা” এ শ্লোগান নিয়ে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তিমনি চাকমা, বিসিকের সহকারী মহা-ব্যবস্থাপক প্রকৌশলী এ.এম জসিম উদ্দিন বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে সরকারী কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।