নাটোরে মোটরসাইকেল দূর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু

0
258

নাটোরের বাগাতিপাড়ার জামনগর এলাকায় সড়ক দূর্ঘটনায় আহত দুই স্কুল ছাত্রের রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আশংকাজনক অবস্থায় আরেকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। গতরাতে জামনগরের স্লুইস গেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগলে এই দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে বাগাতিপাড়া  জামনগর  ঘোষপাড়া স্লুইস গেট সগেট সংলগ্ন স্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পাকা রাস্তার ধারে একটি গাছে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের আরোহী কাউছার(১৬,রনি (১২)ও বাঁধন (১৫) নামের ৩জন মারাত্বক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক জামনগর হাপানিয়া ফকিরপাড়ার মৃত আব্দুল রশিদের পুত্র ও জামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র রনিকে মৃত ঘোষনা করে। পরে চিকিৱসাধীন অবস্থায় রাত ১২টার দিকে রওশনগিরি পাড়ার মিনারুলের পুত্র  ও ভিতরভাগ উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র কাউছার মারা যায়। অপরদিকে জামনগর ফকির পাড়ার আলমের পুত্র ও দোবিলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রনীর ছাত্র বাঁধনকে আশংকাজনক অবসআয় রাজশাহী মেডিকোল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চালক কাউছার  মোবাইলে কথা বলা অবস্থায়  গাড়ি চালাচ্ছিল। তারা জামনগর বাজার থেকে গয়লারঘোপ যাচ্ছিল বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here