নানা আয়াজনের মধ্যে দিয়ে মানিকগঞ্জের শিবালয়ে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শনিবার শেষ হয়েছে। শিবালয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনাই ৩দিন ব্যাপি এ মেলার সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপজলা পরিষদ চেয়ারম্যান মাহাম্মদ আলী আকবর।
শিবালয় ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, উপজলা আ’লীগ সিনিয়র সহ-সভাপতি বাবু বিকাশ চদ্র সাহা প্রমুখ।
বক্তারা বলেন, দেশ উনয়নর সাথে এগিয়ে যাচ্ছে। এক সময় সাধারণ মানুষ সরকারী সেবা নিতে সরকারী অফিসে ছুটে আসতো। বর্তমান সময় সরকারী কর্মকর্তা-কর্মচারীরা সেবা দিত উল্টা মানুষের দারগোড়ায় যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
মেলায় বিভিন দপ্তরের ৪৩টি স্টলের মধ্য উপজলা কষি অফিস প্রথম, পল্লী বিদ্যুৎ সমিতি দ্বিতীয় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ততীয় স্থান অর্জণ করে বিশেষ পুরস্কারলাভ করে। এছাড়া, মলা উপলক্ষ্যে আয়াজিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থী ও মেলায় অংশ নয়া প্রতিটি দপ্তরকে পুরস্কৃত করা হয়।




