ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার এমবাপে

0
80

প্যারিসে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন কিলিয়ান এমবাপে। গত রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটিই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ঘরের মাঠ প্রিন্সেস দ্য পার্কে নিজের শেষ ম্যাচ ছিল এমবাপের। ওই ম্যাচে গোল পেলেও দলকে জেতাতে পারেননি ফরাসি বিশ্বকাপজয়ী তারকা।

পিএসজির হয়ে ৭ মৌসুম খেলেছেন এমবাপে। সময়টা বেশ লম্বা। এর মধ্যে পিএসজিকে অনেক কিছুই দিয়েছেন তিনি। বিদায়ের সংবাদ তিক্ত হলেও প্যারিস থেকে এমবাপের বিদায়টি সুন্দর করতে চায় পিএসজি। যে কারণে তুলুজের বিপক্ষে ম্যাচের পর এমবাপের জন্য বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেছিল লুইস এনরিকের দল।

এমবাপে পিএসজি ছাড়া ঘোষণা দিলে এখনো মৌসুম শেষ হয়নি। চলতি মৌসুমে এখনো ৩ ম্যাচ বাকি আছে পিএসজির। এর মধ্যে ফরাসি লিগ ওয়ানের দুটি ম্যাচ আর আগামী ২৫ মে ফ্রান্স কাপের ফাইনাল ম্যাচ আছে এমবাপেদের। তবে এসব ম্যাচে এমবাপেকে পাওয়ার আশা করছেন কোচ এনরিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here