মেঝেতে ঘুমানো শরীরের জন্য ভালো?

0
104

গরমে অনেকেই মেঝেতে ঘুমান। যাতে মেঝের ঠান্ডায় একটু হলেও শরীর জুড়ায়। অনেকেই পুরো গরমকালই মাটিতে শুয়ে কাটিয়ে দেন। তবে এতে কি উপকার হয় নাকি ক্ষতি হয়? চলুন জেনে নেওয়া যাক মেঝেতে ঘুমালে শরীরে কী ঘটে-

মেঝেতে ঘুমালে যেমন উপকারিতা আছে তেমন শরীরে কিছু সমস্যাও হতে পারে। সেই বিষয়েও ভালো করে জেনে রাখা দরকার। বিশেষ করে যাদের কিছু শারীরিক সমস্যা আছে, তাদের মেঝেতে ঘুমানো উচিত নয়। মেঝেতে প্রায়শই বেশি ধুলোবালি ও ময়লা জমে। বিশেষ করে কার্পেটের ওপর ঘুমানোর অভ্যাস থাকলে এর থেকে হাঁচি, সর্দি, চুলকানি, চোখ লাল হওয়া, শ্বাসকষ্ট ও কাশির মতো অ্যালার্জির সমস্যা বাড়তে পারে।তাই মেঝেতে ঘুমানোর ক্ষেত্রে সাবধানতা বজায় রাখা উচিত ও মেঝে ভালো করে পরিষ্কার করে ঘুমানো উচিত।গরমে ঠান্ডা মেঝেতে ঘুমালে আরাম পেতে পারেন, তবে ঠান্ডায় ঘুমোনোর কারণে সর্দি-কাশিতে আক্রান্ত হতে পারেন। এক্ষেত্রে শরীরের তাপ দ্রুত কমাতে পারে ও স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়। ফলে জ্বর হতে পারে। তাই মেঝেতে ঘুমানো আপনার জন্য ঠিক কি না, তা বুঝে তবেই ঘুমানো উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here