পাবনা গেলেন পূজা!

0
70

ঢাকা থেকে পাবনা সদরের মহিলা কলেজ রোডে ছুটে গিয়েছেন নায়িকা পূজা চেরী। তার সঙ্গে ছিলেন নায়ক ইমন। খোঁজ মিলেছে, সিনেমা নয়, তার এই ছুটে যাওয়ার হেতু রূপচর্চা!

আজ এক রকম লুক তো কাল আরেক রকম লুক। প্রতিনিয়ত চেহারায় ভিন্নতা নিয়ে দর্শক-ভক্তদের সামনে হাজির হতে হয় পূজাকে। সেটা কখনও কখনও চরিত্রের প্রয়োজনে, কখনও এমনিতেই। চিত্রনায়িকা পূজা লুক পরিবর্তনের মেকআপ নিয়ে বেশ খুঁতখুঁতে স্বভাবের। যে কথাটি তিনি মনে করিয়ে দিলেন পাবনা গিয়েও।

পূজা বললেন, ‘এর আগেও বলেছি আমি নিজের ক্যারিয়ার ও নিজের মেকআপ সম্পর্কে অনেক খুঁতখুঁতে। সবকিছু পারফেক্ট না হলে আমি কখনও কোনও জায়গায় মুভ করি না। পারফেক্ট মনে করেছি বলেই আজ এখানে এসেছি।’

এরপর জানা গেলো পাবনা ছুটে যাওয়ার আসল কারণ। জানান, মেকআপের জন্য দেশেই পারফেক্ট ব্র্যান্ড পেয়েছেন তিনি। সেই ব্র্যান্ড হচ্ছে রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটির কালার কসমেটিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। তাই এই প্রতিষ্ঠানের হয়েই এদিন (৯ নভেম্বর) পাবনা ছুটেছেন পূজা।

সেখানে কসমেটিকস রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট উদ্বোধন করেন তিনি। সঙ্গে ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন।

এ সময় পূজা চেরী আরও বলেন, ‘দেশব্যাপী হারল্যান স্টোর বাংলাদেশের মানুষের কাছে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা।’

উল্লেখ্য, পূজা চেরী সর্বশেষ ‘ব্ল্যাকমানি’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেন। এই ছবির মাধ্যমে ‘দহন’ ছবি মুক্তির প্রায় পাঁচ বছর পর নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করলেন তিনি। অন্যদিকে ইমন অভিনীত সর্বশেষ ‘মায়া’ ওয়েব ফিল্মটি মুক্তি পায়। এটিও নির্মাতা রায়হান রাফীরই নির্মাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here