অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন, যে অনুরোধ করলেন অমিতাভ

0
64

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের মেয়ে আরাধ্যা কৈশোরে পা দিল। মা ঐশ্বরিয়া সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিয়েছেন। তার আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে। কিন্তু বাবা অভিষেক বচ্চন এবং পরিবারের বাকিরা নীরব!

সম্প্রতি মহারাষ্ট্রে নির্বাচনে শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারসহ সবাই ভোট প্রদান করেছেন কিন্তু ওই দিনও অনুপস্থিত বচ্চন পরিবার! কেউ ভোট দিতে এলেন না। এতেই ফের গুঞ্জন।

অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রায় বিচ্ছেদ যে হচ্ছে, তা যেন এক প্রকার নিশ্চিত বলেই ধরে নেয় অনেকেই। অবস্থা বেগতিক দেখেই কি অবশেষে কথা বললেন স্বয়ং অমিতাভ বচ্চন।

যথারীতি নিজস্ব ভঙ্গিতে ছেলের বিচ্ছেদের খবরটি ভুয়া বলে চালিয়ে দিলেন। লিখলেন, তিনি চট করে নিজের পরিবার নিয়ে সমাজমাধ্যমে মুখ খোলেন না। পরিবারের সম্মানহানি যাতে না হয় সে কারণেই। কিন্তু অবলীলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদমাধ্যমে সেটাই প্রতি মুহূর্তে ঘটছে। যা দেখে তিনি স্তম্ভিত।

পাশাপাশি অমিতাভ লিখেছেন,আপনারা নিজেদের কাজে একটুও ফাঁকি দিচ্ছেন না। অবশ্যই প্রশংসনীয়। কিন্তু প্রকৃত ঘটনা না জেনে দিনের পর অর্ধসত্য খবর ছড়িয়ে পড়ছে। এতে অর্ধসত্যই প্রকাশ পাচ্ছে। যা পড়ে সাধারণ পাঠক নিজেদের মতো করে ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন। কোনও পরিবারকে অকারণে বিব্রত করতে এই ধরনের ভুয়া খবর কি কাম্য?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here