সাফজয়ী ফুটবলার আইরিনকে সংবর্ধনা

0
60

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য আইরিন খাতুনকে নিজ জেলা নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৩০ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ায় শুক্রবার এলাকায় গেলে জেলা স্টেডিয়ামে মাঠে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি ও ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে সম্মাননা স্মারক।

সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এনামুল হক। জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ, শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য শামীনূর রহমান, রেফারিজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাসুদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবু, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ।

জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, নারী ফুটবল দলের সাফল্যে নওগাঁর মানুষ ভীষণ খুশি। বিশেষ করে আইরিন এ দলের সদস্য হওয়ায় তারা আরও আনন্দিত। আইরিন শুধু নওগাঁর নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাঁর সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here