এফবিআইয়ের সঙ্গে কাজ করছে প্রশাসন: বাইডেন

0
63

মার্কিন রাজনীতিবিদদের ওপর হামলার হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এফবিআইয়ের সঙ্গে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাইডেন। চলতি সপ্তাহে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভায় মনোনীত কয়েকজন সদস্য ও কয়েকজন আইনপ্রণেতার বিরুদ্ধে হুমকির ঘটনা সামনে আসার পর শুক্রবার (২৯ নভেম্বর) এই মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রোড আইল্যান্ডের ডেমোক্র্যাট প্রতিনিধি সেথ ম্যাগাজিনার শুক্রবার জানিয়েছেন, তার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এর একদিন আগে, কানেকটিকাটের ছয়জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা থ্যাংকসগিভিংয়ের দিনে তাদের বাড়িতে একই ধরনের হুমকি পান। আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, কোনও ঘটনায় বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়নি। বোমা হামলা ও স্বোয়াটিংয়ের শিকার হয়েছেন ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে মনোনীত লি জেলডিন। মঙ্গলবার ও বুধবার এসব ঘটনা ঘটে।

স্বোয়াটিং হলো পুলিশের কাছে মিথ্যা অভিযোগ জানিয়ে ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাতে নির্দিষ্ট ব্যক্তির বাড়িতে সশস্ত্র পুলিশ দল অভিযান পরিচালনা করে। আইন প্রয়োগকারী বিশেষজ্ঞদের মতে,এটি একটি হয়রানিমূলক কার্যক্রম যা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

ডেমোক্র্যাট হাকিম জেফ্রিজ বলেছেন, ডেমোক্র্যাটরা জনগণের সেবায় নিয়োজিত। তাদেরকে হুমকি দিয়ে দমানো যাবে না। জুলাই মাসে পেনসিলভিনিয়ায় ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। এরপর সেপ্টেম্বরে, ফ্লোরিডায় ট্রাম্পের গলফ ক্লাবের বাইরে রাইফেল নিয়ে অবস্থান করার অভিযোগে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়।

বাইডেন শুক্রবার ম্যাসাচুসেটসের ন্যানটাকেটে সাংবাদিকদের বলেন, ট্রাম্পের সঙ্গে তিনি আবারও মুখোমুখি কথা বলতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here