বেগম ফজিলতুন্নেসা জোহা। বাংলাদেশের (সাবেক পূর্ববঙ্গ) এমএ পাস প্রথম মুসলিম নারী। এছাড়া ঢাকার ইডেন মহিলা কলেজের প্রথম নারী অধ্যক্ষও তিনি। ফজিলতুন্নেসার জন্ম টাংগাইল জেলার সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খানপাড়া কুমল্লী গ্রামে ১৮৯৯ সালে। আর ১৯৭৭ সালে মৃত্যু হয় তাঁর।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে প্রথম শ্রেণিতে প্রথম স্থান দখল করে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই নারী শুধু গুণবতী ছিলেন না; ছিলেন সুন্দরী, স্মার্ট ও বাকপটু। কবি নজরুলসহ নামিদামি অনেকেই তাঁকে প্রেম নিবেদন করেছিলেন। কিন্তু সেসব প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। মহিয়সী নারী ফজিলতুলন্নেসার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।





