পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুলর রহমানের নেতৃত্বে কমিশনের অন্য সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান। এসময় তারা সেনাবাহিনী প্ররধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনীর প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যগণ: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোঃজাহাঙ্গীর কবির তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইদুর রহমান, বীর প্রতীক (অব:) যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি (অবঃ)ড. এম আকবর আলী, বিপিএম, পিপিএম (অবঃ), সহযোগী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহকারী অধ্যাপক মো: শাহনেওয়াজ খান চন্দন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।





