‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলো কৃষি ব্যাংক

0
61

বাংলাদেশ কৃষি ব্যাংক ২০২৪ সালে টপ টেন ব্যাংক হিসেবে রেমিট্যান্স সংগ্রহের জন্য ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ লাভ করেছে। ১১ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশের ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষে মহাব্যব্স্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হক ও মোঃ মোস্তাফিজুর রহমান পুরস্কার গ্রহণ করেন।

এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রউপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যের (টাওয়ার হ্যামলেট) স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ অন্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here