শেষ ষোলোয় নেই রিয়াল ও বায়ার্ন

0
60

শেষ রাউন্ডে জয় পেলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় খেলার লক্ষ্য পূরণ হয়নি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের। দুই জায়ান্টকে খেলতে হবে এখন দুই লেগের প্লে-অফ। বুধবার (২৯ জানুয়ারি) রিয়াল ৩-০ গোলে ব্রেস্তকে, বায়ার্ন ৩-১’এ স্লোভান ব্রাতিস্লাভাকে হারিয়েছে।

নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোতে খেলতে রিয়াল ও বায়ার্নকে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হতো। সেজন্য ৩৬ দলের প্রথম পর্বে নিজেদের অষ্টম ও শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলগুলোও পক্ষে থাকার দরকার ছিলো। সেই আশায় বুক বেধেই ফরাসি ক্লাব ব্রেস্তের মাঠে খেলতে নামে রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ী রিয়াল। ব্রেস্তকে শুরু থেকেই চেপে ধরে ৩-০’তে জয়োৎসব করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাতে ৮ ম্যাচে পয়েন্ট হয় ১৫। যা তাদেরকে টেবিলে পাইয়ে দেয় একাদশ স্থান। শীর্ষ আট দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। আর নবম থেকে ২৪তম স্থানে থাকা ১৬ দলকে দুই লেগের প্লে-অফ জিতে জায়গা করে নিতে সেখানে।

রিয়ালের সঙ্গে বায়ার্নকেও খেলতে হবে প্লে-অফ। অষ্টম ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থান পেয়েছে জার্মান জায়ান্ট ক্লাবটি।। ঘরের মাঠে স্লোভাকিয়ার ক্লাব ব্রাতিস্লাভাকে ৩-১ গোলে হারায় ছয়বারের শিরোপাজয়ীরা। বায়ার্নের তিন গোলদাতা থমাস মুলার, হ্যারি কেইন ও কিংসলে কোমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here