ঐতিহাসিক ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু ভবনে ভাঙচুর চালাতে বুলডোজার সরবরাহ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সংরক্ষিত মহিলা আসনে ১০,১১ ও ১২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনা। তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী।
গতকাল নিজের তত্ত্ববোধানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বুলডোজার সরবরাহ করেন তিনি। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত তিনটি পোস্ট করেছেন। গতকাল রাতে আয়শা আক্তার দিনার পোস্ট করা ফেসবুক লাইভে দেখা যায়, বুলডোজারটি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে ধানমন্ডি ৩২ এর দিকে যাচ্ছে। বুলডোজারটি ঠিক পেছনের গাড়িতে বসে নারায়ণগঞ্জ বিএনপি নেত্রী দিনা ফেসবুক লাইভ করছেন।
বৃহস্পতিবার বিকেলে বুলডোজারের আরেকটি ভিডিও দিয়ে তিনি ক্যাপশনে লেখেন ঐতিহাসিক বুলডোজার।




