বাংলাদেশে শেখ হাসিনার সরকার ফেলতে আমেরিকার ডিপ স্টেটের মাধ্যমে বাইডেন প্রশাসন বিপুল অর্থ ঢেলেছে বলে দাবী করেছেন সাবেক মার্কিন কর্মকর্তা, যা সমর্থন করেছেন ইলন মাস্ক। এনইডি (ন্যাশনাল এনডাওমেন্ট ফর ডেমোক্র্যাসি), আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও ইউএসএআইডি’র মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে।
বৃহস্পতিবার(৭ ফেব্রুয়ারী) ইলন মাস্ক তার এক্স একাউন্টে ফাউন্ডেশন অব ফিডম অনলাইনের নির্বাহী পরিচালক মাইক বেঞ্জের সাথে জনপ্রিয় সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ডের একটি ভিডিও শেয়ার করে নিজের ধারণা ব্যক্ত করেছেন।
বর্তমানে ফাউন্ডেশন অব ফিডম অনলাইন ট্রাম্প সরকারের একটি গুরুত্বপূর্ণ থিংকটাংক হিসেবে বিবেচিত হয়ে আসছে।
ভিডিওতে দাবী করা হয়েছে, আমেরিকার দাতা সংস্থা USAID বাংলাদেশে অর্থ খরচ করে এলজিবিটি গ্রুপ ও উগ্রবাদী ছাত্রদের ব্যবহার করে নির্বাচিত ক্ষমতাসীন সরকারকে রক্তক্ষয়ী দাঙ্গার মাধ্যমে ক্ষমতাচ্যুত করে।
ভিডিওতে আরও বলা হয়েছে, বাংলাদেশে সরকার উৎখাতের এ কাজে সহয়তা করেছে এনইডি (ন্যাশনাল এনডাওমেন্ট ফর ডেমোক্র্যাসি), আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট)। ইউএসএইড’এর অর্থায়নে এ দুই সংগঠন কীভাবে সরকার উৎখাত করেছে তার বিশদ বর্ণনাও দিয়েছে মাইক বেঞ্জ।
তিনি বলেন,২০১৮ সালের নির্বাচনের পরে মার্কিন স্টেট ডিপার্ট্মেন্টের কর্মকর্তারা বাংলাদেশের উপর নাখোশ ছিলো।এজন্য তারা আই আর আই (ইন্টারন্যাশন্যাল রিপাবলিকান ইন্সটিটিট) কে দিয়ে প্রাথমিক পর্যালোচনা(baseline assessment) করিয়ে নেয় যে সরকার পতন করতে হলে কী করতে হবে।তখন IRI ধারণা দেয় যে বাংলাদেশের সংস্কৃতি বিবেচনায় নিলে,এটিকে অস্থিতিশীল করা ছাড়া সরকার পরিবর্তন করা সম্ভব নয়।
এদিকে, মাইক বেনজের এই দাবি বাংলাদেশের রাজনৈতিক মহলে এবং আন্তর্জাতিক কূটনৈতিক দুনিয়ায় নতুন বিতর্কের সৃষ্টি করেছে।




