সাফজয়ী নারী ফুটবলারদের চুক্তি থেকে বাদ দিচ্ছে বাফুফে

0
60

দেশের শীর্ষ ১৮ নারী ফুটবলার, যারা কিনা দেশের হয়ে দুটি সাফ শিরোপা জিতেছেন তাদেরই চুক্তি থেকে বাদ দিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই ১৮ জনকে বাদ দিয়ে জুনিয়র ৩৭ ফুটবলারকে নিয়ে অনুশীলন চালাচ্ছেন কোচ পিটার বাটলার, যাদের সঙ্গেই করা হবে নতুন চুক্তি।

সিনিয়র জাতীয় দলের ১৩ জনসহ বয়সভিত্তিক দলের বাকিদের থেকে কয়েকজনকে নতুন চুক্তিতে রাখা হচ্ছে বলেই নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বাফুফের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, ‘আপাতত এই ১৮ জনকে নিয়ে আমরা আর ভাবছি না।’

‘ওদেরকে বলেছি, যখন অনুশীলন ফিরবে তখনই তোমাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। যারা এখন অনুশীলন করছে তাদেরকে নিয়েই বিকল্প দল গড়া হবে।’

আজ কিংবা কালকের মধ্যে চুক্তি করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা, ‘আগের ১৩ জন এবং নতুন যোগ হওয়া থেকে যারা ভালো করছে তাদেরকে চুক্তিতে রাখা হবে। যারা অনুশীলন বয়কট করেছে তাদের রাখা হচ্ছে না। আজ কিংবা কাল জানিয়ে দেওয়া হবে।’

বকেয়া বেতন ও কোচ পিটার বাটলারের পদত্যাগের দাবিতে আন্দোলনে যান নারী ফুটবলাররা। তাদের কথা না শুনে উল্টো তাদের বাদ দিয়েই দেশের নারী ফুটবল ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বাফুফে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here