বিশ্ব জুনিয়র দাবায় জাতীয় চ্যাম্পিয়ন মননের ছন্দপতন

0
58

ইউরোপের মন্টেনেগ্রোতে চলমান বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের ছন্দপতন হয়েছে। প্রথম রাউন্ডের ড্রয়ের পর দ্বিতীয় রাউন্ডে তিনি জেতেন। এরপর তৃতীয় ও চতুর্থ রাউন্ডে টানা দুই ম্যাচই হারেন। এই হারে মাত্র দেড় পয়েন্ট নিয়ে তার অবস্থান ১১১তম।

তৃতীয় রাউন্ডে মনন মিশরের ওয়াফা হামেদের বিপক্ষে কালো ঘুটি নিয়ে হারেন। গতকাল চতুর্থ রাউন্ডে চাইনিজ দাবাড়ু ইউফানের বিরুদ্ধে সাদা ঘুটি নিয়েও পরাজিত হন। মননের রেটিং ২৪৩১। সেখানে গত দুই ম্যাচে পরাজিত হওয়া দুই দাবাড়ুর রেটিং তার চেয়ে কম।

বিশ্ব জুনিয়র দাবায় খেলছেন বাংলাদেশের আরকে দাবাড়ু ফিদে মাস্টার তাহসনি তাজওয়ার। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে চার রাউন্ড শেষে দুই পয়েন্ট পেয়েছেন। টুর্নামেন্টে তার পজিশন ৬৭ তম। প্রথম রাউন্ডে ওয়াকওভার পাওয়ার পর তৃতীয় রাউন্ডে তিনি আমেরিকান তুর্কেমেনিস্তানের দাবাড়ুকে হারান। গতকাল চতুর্থ রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মাস্টারের বিপক্ষে অবশ্য হেরে গেছেন।

বিশ্ব জুনিয়র দাবায় জাতীয় চ্যাম্পিয়ন নীড়ের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার আর তাহসিনের লক্ষ্য আন্তর্জাতিক মাস্টার নর্ম। ১১ রাউন্ডের খেলায় এখন পর্যন্ত বাংলাদেশের দুই দাবাড়ু তেমন ভালো পারফরম্যান্স করতে পারেননি।

ম্যাচ পরাজিত হলে অপেক্ষাকৃত দুর্বল রেটিংয়ের বিপক্ষে খেলা পড়ে। সেই ম্যাচেও হারায় আরো পিছিয়ে পড়ছেন তারা। নর্ম অর্জন করতে হলে আগামী রাউন্ডগুলোতে তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here