যুক্তরাষ্ট্রে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা বাউলশিল্পীর

0
42

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে গিয়ে বাধার মুখে পড়েন ওপার বাংলার বাউলশিল্পী পার্বতী বাউল। সান ফ্রান্সিসকোয় কনসার্ট বাতিল হয়েছে তার। রবিবার ১৮ মে অনুষ্ঠান করার কথা ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই হেনস্তার সম্মুখীন হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অনুষ্ঠান বাতিলের বিষয়টি ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন এই বাউলশিল্পী। এমনকি তাদের পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রে ব্যান করে দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতি বছরই বাউলের প্রচার ও প্রসারের উদ্দেশে যুক্তরাষ্ট্রে যান। কখনোই কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। ভীষণই ভালো অভিজ্ঞতা হয়েছিল তার।
ভারতীয় গণমাধ্যমকে পার্বতী বলেন, ‘এত বছরে প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। কোনও দিন বর্ডারে সমস্যায় পরিনি। একেবারে অন্যরকম পরিবেশ ছিল। সকলে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে। আমরা যাই-ই উত্তর দিচ্ছি নিজেদের মতো করে বিষয়টির অর্থ বের করছেন তারা।’

‘এরপর দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১৪ ঘণ্টা আটকে রাখা হয়েছিল আমাদের। প্রায় সাত থেকে আট ঘণ্টা কোনো পানি বা খাবার পর্যন্ত দেওয়া হয়নি।’

পার্বতীর অভিযোগ, তাদের অনেক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপর কিছু শর্তে রাজি করানোর চেষ্টাও করা হয়। শিল্পীদের পক্ষে দ্বিমত পোষণ করলে, টিম-সহ পার্বতীদের আগামী পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রে ব্যান করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন।

পার্বতী বলেন, ‘আমরা আইনজীবী এবং ওখানে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি বিষয়টির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যবস্থা যদি কিছু করা যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here